

জন্ম হয় নি এবং মৃত মানুষের সঙ্গে কি বন্ধুত্ব হওয়া সম্ভব? এমন দুইজন মানুষের গল্প বলা হয়েছে এই বইয়ে। একজন বালক যার এখনও জন্ম হয়নি এবং চার্লি চ্যাপলিন যিনি মারা গেছেন। চ্যাপলিন মারা যাওয়ার পরে তাঁর কবর চুরি হয়ে যায়। সেই চুরির রহস্যভেদ করার জন্যই চ্যাপলিন আসেন জন্ম না নেওয়া বালকের কাছে। জন্ম না নেওয়া বালক কি পারবে চ্যাপলিনের কবর চুরির রহস্য ভেদ করতে? জানতে হলে পড়তে হবে এই গল্প।