

একদিন মেসবাড়িতে ফিরে সঞ্জু জানতে পারে, তার খোঁজে পুলিশ এসেছিল। কিন্তু কী কারণে পুলিশ তাকে খুঁজছে তা কেউ বলতে পারে না। সঞ্জু নিজেও বুঝতে পারছে না কেন পুলিশ তাকে খুজছে। নানা ভাবনা তার মাথায় এসে ভর করে। বন্ধুদের কাছ থেকে অনেক টাকা ঋণ করেছে, তারাই কী মামলা করল? প্রেমিকা তিতিরকে বহুদিন ধরে বিয়ে করার কথা বলেও বিয়ে করত পারছে না বলে তিতির কি পুলিশের কাছে নালিশ দিলো? পরদিন বিকেলে সত্যি সত্যি মোহাম্মদপুর থানা থেকে ফোন আসে সঞ্জুর কাছে। তারপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।