

নক্ষত্রের দোষ মানুষের ভাগ্যে কতটা ভারী হতে পারে বলে আপনার মনে হয়? কুসংস্কার মুক্তি দেয় নাকি আমাদের দেয় একটা গলা টিপে ধরা জীবন? সমাজের চকে আসা অন্ধবিশ্বাসের বলি যখন একটি শিশু, মা, আর স্ত্রীর বা কন্যার হতে হয় তখন কি হতে পারে বলে মনে হয় আপনার? এমনই এক অসহায় নারীর জীবন কাহিনী নিয়ে সাজানো হয়েছে বইটি।
বইটই থেকে বই পড়ার অভিজ্ঞতা আমার নেই কিন্তু আর স্কুলে গিয়ে জানতে পারলাম আমাদের মিরপুর গার্লস আইডিয়াল কলেজের ২৩ ব্যাচের এক শিক্ষার্থীর নাকি বই প্রকাশিত হয়েছে এই অ্যাপ টিতে। শিক্ষার্থীটিকে আমি চিনি না কিন্তু আমার যথেষ্ট পরিমাণ গর্ববোধ হচ্ছে আমাদের প্রাঙ্গণ থেকে একজন শিক্ষার্থী হাতে কলম তুলেছে জেনে। গল্পটি পড়লাম ভালোই লাগলো খারাপ না। একটি মেয়ের জীবন কতটা কঠিন আর বাধা বিপত্তি দিয়ে ভর্তি হয় তা একমাত্র সেই জানে, লেখিকা সুন্দর করে ফুটিয়ে তুলেছে প্রতিটি গল্প কে, সব মেয়েদের আবিদার মত হওয়া উচিত! সব শেষে লেখিকার জন্য ভালোবাসা রইলো মিরপুর গার্লস আইডিয়া স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে।
Read all reviews on the Boitoi app
অনেক দিন পর কোনো লিখা পড়লাম। সত্যি মানুষের জীবন অনেক বিচিত্র। আমি মনে করি আমরা বাংগালী জাতীই টাই এমন করে মেয়েদের তুচ্ছ্য করে দেখি। এর জন্য আমরা নিজেরা দাই। কিন্তু আমরা যদি একটু বুঝার চেষ্টা করি এই নারী থেকেই আমরা এসেছি দুনিয়ায় তাহলে কখোনও এমন করা সম্ভব না। যাক বেশি কিছু বলবো না। ধন্যবাদ ইস্মাম কে অবশ্য আমার নতুন বন্ধু এবং আমি দুয়া করি সে যেনো এমন চমৎকার লিখা প্রকাশিত করতে পারে। শুভ কামনায় আল-আমিন বারী।
কাল রাত দুটোয় নামালাম "যেখানে মেঘ আসে " নামানোর পর পড়া শুরু করতেই চুম্বকের মত আকৃষ্ট করলো আমার মনোযোগ! অসাধারণ লেখনি। চমৎকার শব্দের বুনন। লেখা পড়ে বুঝাই যাচ্ছিলোনা এটা লেখিকার প্রথম লেখা বই। কিছু শব্দের বানান একটু এদিক সেদিক হয়েছে। এদিকে একটু মনোযোগ দিতে হবে। আশা করি সামনে আরো অসাধারণ কিছু সৃষ্টি পাওয়া যাবে লেখিকার কাছ থেকে। লেখিকা ইসমাম জাহানের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।
° Book Reviewer : Rony Sheikh ° Book Rating : 4.5 / 5 ° Opinion about the book: The book tells its story very well with the cover picture of the book. The writing style of the author is very nice. Everyone can read the book. ° My personal opinion : this book is suitable for the time, the author has written the story in a very simple language, I live outside the country but my love for Bengali literature is very much, so this book is good in the app and I try to read new books. The author did not drag the story unnecessarily, it is quite commendable. I want more books to be written.
বই রেটিং : ৪/৫ বই নিয়ে আমার মতামত : বইটি সহজ ভাষায় লেখা হয়েছে, খুব ভালো লাগলো। বইটির স্টোরি লাইন যথেস্ট ইউনিক, লেখিকা চাইলেই গল্পটিকে আরো বড় করতে পারতো তাহলে আরো মজা পাওয়া যেতো বইটি পড়ে। সমকালীন উপন্যাস হিসেবে মোটামুটি পার্ফেক্ট। আশা করি পরের গল্প গুলো আরো বড় হবে। ক্যারেক্টার গুলোকেএকদম রিয়েলিস্টিক বলেই মনে হচ্ছিল। সম্প্রতি সময়ে যাযা ঘটছে তার প্রেক্ষিতে বইটি সবার পড়া উচিৎ, আমি বইটি রেকমেন্ড করছি। © tabassum.reads