

কবি ইলিয়াস উদ্দিস, নিঃসন্দেহে বর্তমান সময়ের তরুণ প্রতিভাবান কবিদের মধ্যে অন্যতম একজন। তাঁর লেখায় নিপূণ শিল্পতুলিতে সূক্ষ্ণ শৈল্পিক কাব্যিক ধারায় রূপ নেয়। কবিতার সাবলিল উপস্থাপনায় রন্ধ্রে-রন্ধ্রে ছন্দের আবির্ভাব ঘটায়। মধ্যবিন্দু, পোড়া মন, অশুভ হুংকার, দহন, ন-মানুষ, সংসার খুনী, আগ্রাসী মন, হতাশার খেয়া, উল্লেখযোগ্য কবিতাগুলো তাঁর প্রতিভার স্বাক্ষী রাখে। ২০১৬ বইমেলাতে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ’ কল্পনার ক্যানভাসে পাঠক মহলে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়। চারটি সংস্করণে প্রায় চার হাজার বই বিক্রি হয়। যা বর্তমান সময়ে বাংলা সাহিত্যে আশানুরূপ সাফল্য এবং একজন নবীন লেখকের জন্য আলোচিত বিষয়। তারই ধারাবাহিকতায় ‘তৃষ্ণার্ত হৃদয়’ আরেকটি মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছে বলে আমার বিশ্বাস।