

মেডিকেল স্টুডেন্ট নুরজাহান এর জীবনের সুখ - দুঃখ নিয়ে বহমান গল্প। বিভিন্ন টানাপোড়েন এবং উথ্থান - পতনের মধ্যে দিয়ে জীবন বয়ে চলে। কখনো হাসি, কখনো কান্না। আশা, নিরাশার দোলাচলে পরিবার, সমাজ, বন্ধুত্ব, প্রেম, বিরহ বা বিচ্ছেদে যেমন গতি খুঁজে নিতে হয় জীবনের।
অসাধারণ লেখা।নতুন লেখক হিসাবে খুব ভালো হয়েছে। আরো ভালো ভালো বই প্রকাশিত হোক তোমার।নতুন নতুন রচনা চাই তোমার কাছ থেকে।খুব সুন্দর লিখতে পারো তুমি। এগিয়ে যাও এভাবে।
Read all reviews on the Boitoi app
"আমরা তো হাঁটতে হাঁটতে কত জায়গায় যেতে পারি। কিন্তু অতীতে কেন যেতে পারি না বল তো। কখনও কখনও যদি একটু অতীতে যাওয়া যেত কী এমন ক্ষতি হতো?" সত্যিই কী অদ্ভুত একটা ব্যাপার! তাই না? আমরা সবচেয়ে বেশি মিস করি অতীতকে অথচ স্বপ্ন দেখা ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারলেও কখনও অতীতে হেঁটে যেতে পারি না। ফাতেমাতুজ জোহরা রচিত "মেঘের দিন" উপন্যাসের নুরজাহানেরও জীবন নিয়ে ছিল এমন আক্ষেপ। কিন্তু কেন? বাবা-মা, দুই বোনকে নিয়ে সুখী পরিবার মেডিকেল পড়ুয়া নুরজাহানের। হঠাৎ ঝড়ে এলোমেলো হয়ে যায় সব। বড় বোন ও মাকে হারিয়ে মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে তার ছোটবোন নীরা। চমৎকার কবিতা লিখত নীরা। নীরার অনুপস্থিতিতে নুরের সঙ্গী হয়ে উঠে ঝুমু ও রিয়া। অসমবয়সী হলেও তাদের সম্পর্কের রসায়নটা ছিল দুর্দান্ত। নুরের বন্ধু ফাহিম মেডিকেলে চান্স না পেয়ে যখন ভেঙে পড়ে সে হয়ে উঠে অনুপ্রেরণার উৎস। তার অনুপ্রেরণায় ফাহিম বিশ্ববিদ্যালয়ে পড়তে শুরু করে। এরপর কোনো এক ঘটনায় দেখা হয় পুলিশ অফিসার মুহিবের সাথে। প্রথমে বন্ধুত্ব হলেও মনের অজান্তে নুর ও মুহিব কখন যে এগিয়ে গিয়েছিল প্রণয়ের পথে তা তাদের নিজেরই অজানা ছিল। মুহিবের স্বপ্ন ছিল নিজ গ্রাম পিরোজপুরে হাসপাতাল গড়বে অসহায়, হতদরিদ্রদের জন্য। বিয়ের পর মুহিব একটা দুর্দান্ত মিশনে সফল হওয়ার সূত্রে ছুটি পেয়ে নুর, ফাহিম ও নুরের বাবাকে নিয়ে লঞ্চে করে রওনা দেয় পিরোজপুরের উদ্দেশ্যে। বৃষ্টিমুখর সেই দিনটা আনন্দের হলেও ঘটে এক মহা বিপত্তি। কী ঘটেছিল সেই মেঘের দিনে? মুহিবের স্বপ্ন পূরণ হবে তো? উপন্যাসের সমাপ্তি কি হবে সুখপাঠ্য? সামাজিক ঘরনার উপন্যাস "মেঘের দিনে"। এটি লেখকের প্রথম ই-বুক হলেও বেশ চমৎকার ছিল। সহজ, বোধগম্য শব্দের বুননে সাবলীল ভাষায় রচিত বইটি পড়তে পাঠক আরাম বোধ করবে। উপন্যাসের আদলে যদি সমাজের অবক্ষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার দারুণ কৌশল ছিল " মেঘের দিন" বইটি। রিয়া, ঝুমু ও নারগিসের বাল্যবিবাহ এবং তার পরবর্তীতে এর ফলে কী হতে পারে তুলে ধরা হয়েছে। একটা ভুল সিদ্ধান্ত একটা পরিবারকে ভেঙে দিতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ নুরের পরিবার। তার বোনের ভুল সিদ্ধান্তে তার পরিবারটা তছনছ হয়ে যায় যদিও সময়ের পরিক্রমায় তারা ঘুরে দাঁড়ায়। কিন্তু অতীতের সময় বা মানুষকে তো আর কখনও ফিরে পাওয়া যায় না। বর্তমানে যেখানে সত্যিকারের বন্ধু পাওয়া বা বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখা দুষ্কর সেখানে ফাহিম ও নুরের বন্ধুত্বটা ছিল নজরকাড়া। তাছাড়া মুহিবের সাথে তাদের বন্ধুত্বটাও চমৎকার। উপন্যাসটি সামাজিক হলেও মুহিব ও নুরের প্রেমের সম্পর্কটাও ছিল মনোমুগ্ধকর। ঘটনার ধারাবাহিকতা আনয়নে লেখকের মনোযোগী প্রচেষ্টা উপন্যাসটিকে আরও বেশি গতিময়তা দান করেছে। বইটিতে পাঠককে আনন্দ সঞ্চারণের পাশাপাশি জীবনের গল্পের মাধ্যমে দারুণ কিছু বার্তা দিয়েছে যা এটিকে আরও উপভোগ্য করে তুলেছিল। উপন্যাসটির বিস্তৃতি ছিল বেশ ব্যাপক পরিসরে। চরিত্রদের আনাগোনাও ছিল অনেক। সবকিছু নিয়ে মোটামুটি ভালোভাবে অগ্রসর হলেও বেশ কিছু জায়গায় লেখক খেই হারিয়েছিলেন। ফলশ্রুতিতে পড়ার সময় কিছুটা ছন্দপতন হয়। বানান ভুল ও বিরাম চিহ্নের ত্রুটিসহ টুকটাক ভুল ছিল। লেখক আরেকটু সচেতনতা অবলম্বন করলেই উপন্যাসটি আরও অধিক চমকপ্রদ এ সুখপাঠ্য হয়ে উঠত। লেখকের পরবর্তী বইয়ের জন্য শুভকামনা রইল। আরও চমৎকার, উপভোগ্য, মনোমুগ্ধকর বই উপহার পাওয়ার অপেক্ষায় রইলাম।
নাইস এন্ডিং এর চমৎকার একটা গল্প পড়লাম। বিশেষ করে নুর, ফাহিম আর মুহিবের সম্পর্কটা দারুন লেগেছে। গল্পে সমাজের জন্য মেসেজ আছে। সুন্দর, সামাজিক গল্প। লেখকের জন্য শুভকামনা।
সামাজিক প্লটে খুব চমৎকার একটি গল্প। কাহিনী, প্রতিটি চরিত্র খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে শুরুর বর্ণনাটা আমার কাছে কিছুটা খাপছাড়া লেগেছে। কিন্তু একটু পরই যখন মূল কাহিনীতে প্রবেশ করি তখন একটানে পুরোটা পড়ে ফেললাম। কয়েকটা জায়গায় একটা ঘটনার বর্ণনার পর আরেকটা ঘটনা শুরু হয়ে যাওয়াতে কিছুটা মনোযোগ নষ্ট হয়েছে। তবে সবমিলিয়ে নতুন লেখক হিসেবে বেশ ভালোই করেছেন বলে আমার মনে হয়। লেখকের জন্য অনেক শুভকামনা রইলো, সামনের কাজগুলো ইনশাআল্লাহ ভীষণ ভালো হবে।
এতো বড় গল্প কেমনে পড়ে শেষ করব!
চমৎকার লাগলো। নতুন লেখকের প্রতি শুভকামনা রইলো। আরও অসাধারণ সব গল্পের অপেক্ষায়