

কর্নেলিয়াকে সাহায্য করতে গিয়ে বিষধর সাপের লেজে পা দিয়ে ফেলেছে ডিক ফ্লেমিং। মর্টেনসেনের খোঁজ জানতে চাওয়াই কাল হলো, সে জন্য প্রচুর মূল্য দিতে হলো ওকে। কারণ তার থেকে অনেকটা এগিয়ে ছিল জাসটিন র্যাঙ্কিন। মর্টেনসেন খুন হওয়ায় ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে সে; অথচ তাকে ঠেকাতে হবে - যে কোন মূল্যে। মরিয়া হয়ে উঠল ডিক ফ্লেমিং। ডেভ হার্ডির সেফে ওটা কার লেখা চিঠি? কার নির্দেশে নৃশংসভাবে খুন হলো অ্যাবে মর্টেনসেন? চরম পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত হলো ডিক, ও কি পারবে র্যাঙ্কিনকে ঠেকাতে? কর্নেলিয়া ট্র্যাভারের চরম লজ্জাকর অপমানের প্রতিশোধ নিতে?