

কালো গাড়ি টা তার নিজস্ব গতিতে ছুটে চলেছে, হটাৎ করে কোথা থেকে শহরে বৃষ্টি নামা শুরু করেছে।রাস্তার কাদায় আটকে গেছে গাড়ির চাকা, গাড়ির পিছনে সিটে বসা গম্ভির মানব বিরক্তি তে চ উচ্চারণ করে। সামনে ডাইভার কে ধমকে উঠে। ডাইভার সাথে বসে থাকা যুবক টি বলে উঠল, আরে ইয়ার এতো চেতছ কেন। বেচারা ডাইভার কি দোষ, কে জানত হটাৎ করে অসময়ে বৃষ্টি আসবে। আবির একদম বাজে কথা বলবি না, জানিস না I hate rain... আবির চুপ হয়ে গেল, এরপর আর কিছু বলার নেই। আর আজকে আওয়ার্ড অনুষ্ঠানে যেতে হবে, এই বৃষ্টি জন্য সব ভেস্তে গেল। গম্ভির ব্যক্তিত্ত্বের মানব টি জানালার কাচ খুলে বাইরে তাকালো, তখন দেখতে পেল কালো শাড়ি পড়া এক রমনী ছাতা মাথায় অপেক্ষা করছে হয়তোবা গাড়ির জন্য। মানব টি অবাক হয়ে তাকিয়ে আছে, ফর্সা কপালের দুই ব্রু মাঝখানে ছোট একটা টিপ, বেবি চুল গুলো বারবার বিরক্ত করছে রমনী কে। বিরক্ত হয়ে রমনী হাত দিয়ে সরিয়ে নিচ্ছে। এতে কোন লাভ হচ্ছে না। সামনে থেকে আবিরের ডাকে ধ্যান ভেঙে যায় মানব টির। অস্পষ্টস্বরে বলে উঠল ব্ল্যাক রোজ। মানব টি জানালা থেকে মুখ সরিয়ে ভিতরে নিয়ে এলো। গাড়ি চলতে শুরু করে। _____________________