

এবার আমার কথা বলি। আমার নাম বৃষ্টিলেখা। নাম টা সুন্দর তাই না? এই নাম আমার জন্মদাত্রী মায়ের দেয়া। সে কেন এই নাম দিয়েছে জানিনা। তবে ছোট মা বলেছেন যে আমার জন্মদাত্রী মা নাকি খুব গল্পের বই পড়তেন। আমার ধারণা সেখান থেকেই এই নাম দেয়া। আমি এখন বিএ সেকেন্ড ইয়ারে পড়ছি। বাড়ি থেকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। সেটা তো আপনার জানা আছে। চিঠির সঙ্গে আমার ছবিও পাঠানো হবে। কেন যেন মনে হচ্ছে আমাকে আপনার পছন্দ হবে না। তবুও বৃষ্টিলেখায় আপনার নিমন্ত্রন রইলো। কোনো এক বসন্তে চলে আসুন। ভালো না লাগলেও খারাপ যে লাগবে না সেটুকু বলতে পারি। দুটো কথা বলে দীর্ঘ চিঠির ইতি টানব। পলিনের আপনাকে পছন্দ হয় নি। অপছন্দের কারন বলে নি। তবে আমার ধারণা আপনার কোনো ভাই নেই তাই ও অপছন্দের কথা বলেছে। আর আমার নাম বৃষ্টিলেখা হলেও বৃষ্টি আমার খুব অপছন্দের। নাম শুনে অসাধারণ টাইপ কিছু আশা করে থাকলে ধাক্কার জন্য তৈরী থাকুন।
এতো সুন্দর ছিলো কখন পড়তে পড়তে লাস্ট পার্ট শেষ করেছি বুঝতেই পারিনি। অনেক বেশি সুন্দর ছিল গল্পটি ❤️🩹
Read all reviews on the Boitoi app
সাধারণ, সহজ, সাবলীল, স্নিগ্ধ একটি গল্প। অনেক প্রিয় চরিত্র গল্পে। ভালো লাগায় ছেয়ে গেছে প্রাণ।
বার বার মুগ্ধ হয়ে পড়ার মত গল্প৷ সাহ্নিক কে আমিও মিস করবো
ভালো লাগায় মন ভরে গেলো ❤️❤️
এত সুন্দর লিখার জন্য লেখক কে ধন্যবাদ। ❤️ বৃষ্টিলেখা বইয়ের সব চরিত্রগুলো কে মনে হল চোখের সামনে দেখছি। অনেক শুভকামনা সামনের জন্য
Onk din por ato chomotkar akta boi porlam.
অনেক প্রিয় একটা গল্প!!❤️❤️
অনেক দিন পর মন ভালো করে দেয়ার মতন এতো ভালো একটা বই পড়লাম। কিছু কিছু বই থাকে যা শেষ করার পরও এর আবেশ থেকে যায়। এই বইটা সেরকম একটা বই....
অসাধারণ কিছু চরিত্র নিয়ে লেখা চমৎকার একটি উপন্যাস, শেষটুকু ছিল মন ছুঁয়ে যাওয়া। 💕