

তনু পুকুরের ওই পাশে ইহানের সাথে শাপলা তোলার চেষ্টা করছে। পাড়ের কাছেই শাপলা ফুল, হাত বাড়ালেই তোলা যাবে। গোসলের আগে তনু পুকুরে নামতে চেয়েছিল। কিন্তু ইহান নামতে দেয়নি। ধমক দিয়ে গোসলখানায় গোসল করতে পাঠিয়ে দিয়েছে। -ইহান ভাই একটা শাপলা তুলে দিন না। -শাপলা তুলে কী করবে? কতক্ষণ হাতে রাখবে, নিয়ে খেলবে তারপর ফেলে দিবে। তার থেকে ভালো শাপলার জায়গায় শাপলা থাকুক। তুমি এখান থেকে দেখছো তো। -দূর থেকে দেখলেই হয়? -সুন্দর জিনিস দূর থেকেই দেখতে হয়। বেশি কাছে চলে এলে মুগ্ধতা কেটে যায়। -তাহলে আপনার প্রতি আমার মুগ্ধতা কাটে না কেন? রাইসা দূর থেকে এদের দেখছে। আহানও ওর পাশে এসে বসতে বসতে বলল, -পাগল দুইটা ওখানে কী করে? -তনু মনে হয় শাপলা তুলতে চাচ্ছে। কিন্তু ইহান তুলে দিচ্ছে না। -ইহান এরকমই। কোনদিন তুলে দিবে না দেখো। রাইসা একটা কথা ভাবছে। যা এতদিন ভাবেনি। ভাবনাটা আহানকে জানানো ঠিক হবে কি-না বুঝতে পারছে না। -আচ্ছা বুঝেছি আপনি তুলে দিবেন না। আপনি শুধু আমার হাতটা ধরুন। আমি নিজেই তুলে নিতে পারব। তনু পাড়ে বসা অবস্থায় কথাটা বলে ইহানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। ইহান হাতটা ধরলে সে একটু ঝুঁকেই ফুলটা তুলে আনতে পারবে। এতে পড়ে যাবারও ভয় থাকবে না। ইহান তনুর হাতের দিকে তাকিয়ে বলল, -যদি হাত ছেড়ে দেই? তাহলে কিন্তু সোজা পুকুরে। -জানি ছাড়বেন না। -এত বিশ্বাস! -নিজের থেকেও বেশি।
তোমার গল্প পড়তে আমার খুব ভালো লাগে আপু, আশা রাখি এই গল্প টাও খুব ভালো হবে।
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর একটি গল্প❤️❤️❤️