

সরদার মোত্তালিব খাঁ প্রথম খনন করেছিলেন সরদার বাড়ির এই পুকুরটি। কিন্তু স্বেচ্ছায় নয়, তাকে কেউ একজন বলেছিলো পুকুরের কথা। একশত একজন নেমে পড়ে পুকুর খননের কাজে। কিন্তু শর্ত কাজ শেষ হওয়া মাত্র পিছনের দিকে না ফিরে উঠে আসতে হবে। কিন্তু একজন পারলো না কৌতুহল মেটাতে। কি দেখেছিলো সে পিছনে ফিরে যার জন্য তাকে অল্প কয়েকদিনের মধ্যে মৃত্যুবরণ করতে হলো? পুকুরটি ছিলো সর্দার বাড়ির সবার রক্ষাকবচ। যখনই কেউ বিপদে পড়েছে পুকুর কিংবা পুকুরের মধ্যকার অদৃশ্য কিছু বাঁচিয়েছে তাদের। কোনো একটা কারণে বাড়ির মেজো ছেলে সরদার হারুণ খাঁ নির্দেশ দেয় পুকুর ভরাট করে ফেলতে। আসলেই কি সে পারবে পুকুর ভরাট করে ফেলতে? নাকি কোনো বিপদ নেমে আসবে সরদার বাড়ির উপর? জানতে হলে পড়তে হবে সরদার বাড়ির পুকুর গল্পটি।
খুভ সুন্দর। আপু এরকম আরো গল্প চাই। আপনার সব গুলা গল্পই বেষ্ট।
Read all reviews on the Boitoi app