

বিশাল বিলের পূর্ব দিকে লাল, সাদা ও গোলাপীর মিশ্রণ যুক্ত পদ্ম ফুল দেখা যায়। এর মাঝে উত্তর দিকে রয়েছে লাল, সাদা ও নীল রঙের পদ্ম ফুল। অভ্র মৃদু কণ্ঠে মাঝি'র উদ্দেশ্যে বললো, -' নৌকা ঘুরিয়ে ওই পূর্ব দিকের পদ্মফুলের কাছে নিয়ে চলুন।' গতকাল বিকেলে এসে মাঝি রাজিব'কে টাকা দিয়ে ভাড়ায় নিয়েছে সে। আজ ওরা যতক্ষণ পদ্মবিলে থাকবে ততক্ষণ ওনার নৌকায় ঘুরবে। এক্সট্রা কিছু টাকা দেয়, গোলাপ ফুল কিনে নৌকা সাজানোর জন্য। ভোর সকালে বাড়ি থেকে বের হলেও পদ্মবিলে পৌঁছাতে ঘন্টার উপরে সময় লেগে যায়। এ'সুযোগে মাঝি রাজিব ওনার নৌকা গোলাপ দিয়ে সাজিয়ে ফেলেন। পূর্ব ও উত্তর দিক মিলিয়ে প্রতিটা রঙের একটা করে পদ্মফুল তুলে আনলো অভ্র। কত দিনের ইচ্ছে ছিল বর্ষা'র। ও নিজ হাতে পদ্ম তুলবে। সে ইচ্ছে টা আজ পূর্ণ হয়েই গেলো। গোলাপি রঙের টকটকে পদ্মফুল অভ্র তার প্রিয়দর্শিনী'র খোঁপা কাঁথা চুলে গেঁথে দিলো। অবিরল চোখে তাকালো বর্ষা। ও চোখে কিছু ছিল! মোহ বা মায়া!ক্ষণকাল তাকাতে পারলো না অভ্র। নির্নিমেষ চোখ নামিয়ে নৌকায় থাকা গোলাপের পাপড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। সহসা আবহাওয়া পরিবর্তন হলো। ঘুরিঘুরি বৃষ্টির জলে পাখিরা কিচিরমিচির শব্দে উবে গেলো। মাঝিগণ নৌকা ঘুরিয়ে ঘাটে নিয়ে আসেন। অকস্মাৎ বৃষ্টিতে কাক ভেজা হয়ে এক বিশাল বট বৃক্ষের গুড়িতে ঠাঁই নেয়। বিকট শব্দে বজ্রপাত হয়,আশেপাশে কোথাও বাজ পড়েছে। ভয়ে দু'হাতে অভ্র'কে আবুত করে নেয় বর্ষা। সহসা নারীর সংস্পর্শে এসে বরফের ন্যায় শরীরের প্রতিটা অঙ্গ-পতঙ্গ স্তব্ধ হয়ে যায়। তির্যক ওষ্ঠাধর নির্মূল হয়ে আসে। গা হিমহিম করা ঠান্ডা বাতাসে অভ্রর ওষ্ঠদ্বয় মৃদু কাঁপছে। উষ্ণতা ছুঁয়ে বক্ষঃস্থল শীতল হয়ে ওঠে। অনূভুতির কম্পন সৃষ্ট হলো। শখের নারীর প্রথমা আলিঙ্গন। প্রকৃতি ও যেন চাইছে এই মূহুর্তে অনাকাঙ্খিত স্পর্শে প্রেম প্রকাশ হোক। ভালোবাসা'রা ভালোবাসুক, অনূভুতি'রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাক!
খুবই ইন্টারেস্টিং গল্প, পড়তে যেয়ে যেন গল্পের মধ্যে ডুবে গেলাম।খুব ভালো একটা বই♥️
Read all reviews on the Boitoi app
অসাধারণ! মনমুগ্ধকর গল্প ছিল।হাসি মজা, খুনশুটি,ভালোবাসায় দারুন এক উপন্যাস। অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল অভ্রময়ীর লেখিকার জন্য!