

পাপের পঙ্কিল আবর্তে কাঁটা-ঝোপটার গায়ে এক চিলতে চাঁদের আলো এসে পড়েছে। পাথরের নিচের এক আঙুল প্রমাণ গর্ত থেকে প্রকা- প্যান্ডেনাস বিছেটা খসখসে শব্দ তুলে বের হল। তার চার জোড়া পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সব রকম সম্ভাবনার জন্যে শরীর টানটান করে প্রস্তুত রাখল নিজেকে। তার লেজের শেষ প্রান্তে একটা হুল। পেটের নিচে বিষের থলি। সেটার শিরাগুলো আল্গা করা হল। ভয়ের কাছে লোভেরই জয় হল।