

অফিস শেষে সুনীল রওনা হয়েছে বাসার উদ্দেশ্যে। তখন দিনের আলো ক্রমেই মলিন হয়ে আসছে। আকাশে পুঞ্জ পুঞ্জ মেঘও জমেছে। কিছু সময়ের ব্যবধানে একটার পর একটা বজ্রপাত শুরু হয়। মেঘলা আকাশের দিকে তাকিয়ে সুনীলের মনে পড়ে পুরনো দিনের কথা। জীবনের কথা। যে ভাবনাগুলো তাকে বেদনার্ত করে তোলে। একটা নীরব বিষন্নতা চেপে বসে বুকের ওপর। সে ভাবে, প্রচলিত নিয়মের বিপক্ষে সংগ্রাম করা কতই না কঠিন। আর বয়স বাড়ার সাথে সাথে বোধের এই বোঝাটিই আজকাল সময়ে অসময়ে খুব বেশি আঁকড়ে ধরে। কথাগুলো ভাবতে ভাবতে সুনীলের ফোন বেজে উঠলে সে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তানিয়া। গাড়ির সিটের উপরে রাখা ফোনটি হাতে নিয়ে হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে তানিয়া বলল, সুনীল, তুমি কই?
"কথাশিল্পী পিওনা আফরোজের ‘রক্তের বিভাজন’ রোমান্টিক ও সমকালীন সমাজবাস্তবতার ওপর লেখা একটি গল্প। গল্পটিতে সম্পর্ক তৈরি, সম্পর্কের টানাপোড়েন ও ধর্মভিত্তিক সমাজ বিভাজনকে ফুটিয়ে তুলেছে৷ গল্পে তানিয়ার প্রতি সুনীলের দুর্বলতা, অসীম ভালোবাসার চিত্র ফুটে ওঠে।"
কথাশিল্পী পিওনা আফরোজের ‘রক্তের বিভাজন’ রোমান্টিক ও সমকালীন সমাজবাস্তবতার ওপর লেখা একটি গল্প। গল্পটিতে সম্পর্ক তৈরি, সম্পর্কের টানাপোড়েন ও ধর্মভিত্তিক সমাজ বিভাজনকে ফুটিয়ে তুলেছে৷ গল্পে তানিয়ার প্রতি সুনীলের দুর্বলতা, অসীম ভালোবাসার চিত্র ফুটে ওঠে।
Read all reviews on the Boitoi app