

সুইমিং পুলের সামনে নগ্ন হয়ে যে লোকটি মুখ গুঁজে শুয়ে ছিল, মনে হয় সে আর বেঁচে নেই। বোধ হয় পানিতে ডুবে মরেছে। পুকুর থেকে তুলে তাকে শুকোবার জন্য খাদের ওপর শুইয়ে রাখা হয়েছে। অপেক্ষা করা হচ্ছে যতক্ষণ পুলিশ বা লোকটির নিকট-আÍীয় কেউ না আসে। মাথার কাছে ঘাসের ওপর টুকিটাকি জিনিসগুলো সাজানো। জিনিসগুলো এমনভাবে রাখা হয়েছে যাতে কেউ সন্দেহ না করে যে, তাকে যারা তুলেছে তারা কোন জিনিস হাতিয়েছে।