

লন্ডন শহর গরমে ঝলসে উঠেছে; জুলাই শেষ–থার্মোমিটারের পারা ক্রমশ ওপরের দিকে উঠে আশি ডিগ্রিতে এসেছে। ব্রিটেনে এটাই সবচেয়ে বেশি গরম, বিয়ার এবং ঘামের ভ্যাপসা গন্ধ ফারেনহাইটের দাগের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। পোরটেবোনো রোডের স্যাঁতসেঁতে ‘দি গোল্ডেন ইউনিকর্ণ' বার তখন বন্ধ হওয়ার মুখে। এই বারে এয়ার কন্ডিশন নেই, অত্যন্ত নোংরা। বিয়ার, টোব্যাকো, গায়ের ঘাম এবং সস্তা প্রসাধনীতে একটা জঘন্য অবস্থা। বারের মালিক সমাগত মাতালদের কানে তালা ধরিয়ে দিতে থাকে, ‘মাল শেষ করুন চটপট, দরজা বন্ধ হওয়ার সময় হয়েছে।'