

বনের ধারে দেখেছি সেদিন এনেছিলে কলসিতে করে জল, ওদিকে আবার ঝর্ণার শব্দ কল কল কল। আমি যখন ছিঁড়তেছিলাম বনের ফুটন্ত ফুল, তুমি তখন বুঝতে পারলে হয়েছে তোমার ভুল। তোমায় আমি খুঁজেছিলাম আমার লেখা ছন্দে, কেন তুমি পাগল হলে ভালোবাসার স্নিগ্ধ গন্ধে। বসন্তের মালা গলায় দিয়ে করবো মোরা দেখা, আজ আর নেই বাঁধা তুমি আমি একা।