
ফোর্ট রেনো ছাড়িয়ে আজ নিয়ে তিনদিন হলো পশ্চিমে চলেছে কাউবয় ল্যুক পার্টিন। ইন্ডিয়ান রেঞ্জের গভীরে পৌঁছে গেছে, অথচ গন্তব্যের দেখা নেই। সন্ধে হয়ে আসছে। পেছন পেছন আসা গরুর পাল অস্থির হয়ে পড়েছে, ওগুলোকে সামলে রাখতে হিমশিম খাচ্ছে ক্রুরা। অনবরত মুখ খিস্তি, চিৎকার আর ছোটাছুটি করতে করতে ত্যক্ত-বিরক্ত সবাই। স্টিরাপে দাঁড়িয়ে ডানে-বাঁয়ে, সামনে চোখ বোলাল ল্যুক-না, দেখা নেই ল্যারি গোমসের। জো লারকিন্সের শ্যাকটা কোথায় খুঁজে বের করতে দুপুরের দিকে লোকটাকে আগে আগে পাঠিয়েছিল সে। পেমাস্টার ক্রিক আর কতদূরে কে জানে!