

কাইযেন (Kaizen - Continuous Improvement) হল জাপানি শব্দ যার অর্থ "ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়ন"। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত জাপানিদের উন্নয়নের অন্যতম সিঁড়ি হল এই কাইযেন পদ্ধতি। কাইযেনকে আমরা 'দলগত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়নের ভবিষ্যৎ ফল' বলতে পারি। ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়নের মাধ্যমে বৃহৎ উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাইযেন পদ্ধতি ব্যবহার করতে হয়। কাইযেনের মূলমন্ত্র : ১) প্রথাগত যে কর্মকাণ্ডে আমরা অভ্যস্ত সেগুলো ঠিক কিনা তা পরীক্ষা করে নিতে হবে। ২) কাজটি করা যাবে না - এমন মনোভাব পুরোপুরিভাবে দূর করতে হবে এবং কীভাবে সমাধান করা যায় তা ভাবতে হবে। ৩) এক তরফাভাবে নিজের মতামতকে প্রাধান্য না দিয়ে দশজনের পরামর্শ গ্রহণের মাধ্যমে সমস্যা সমাধান করাই উত্তম। ৪) যা কিছু ভুল তা এখনই সংশোধন করে ফেলুন। ৫) নিখুঁতভাবে করতে না পারলেও শতকরা ৬০ ভাগ প্রাথমিকভাবে গ্রহণযোগ্য। ৬) সমস্যায় না পড়লে সমাধানের উপায় বের হয় না। ৭) সমস্যার ঠিক কারণ অনুসন্ধান করা। ৮) তুলনামূলকভাবে যা ভালো, তাই করা এবং যা কিছু খারাপ এখনই তা বর্জন করা। ৯) চেষ্টা না করে কোন কাজ সম্পর্কে অভিযোগ বা বিরূপ মন্তব্য না করা। ১০) ক্ষুদ্র ক্ষুদ্র লাগাতার উন্নতি সাধনই দীর্ঘস্থায়ী সাফল্যের উত্তম পন্থা। এ রকম আরও বুদ্ধি ও উপায়ের জন্য পড়ুন লেখক রবার্ট মৌরারের বেস্টসেলার বই ওয়ান স্মল স্টেপ ক্যান চেঞ্জ ইউর লাইফ।