

হাজার ফুলের মাঝে তুমিও একটি ফুল তাই তোমাকে চিনে নিতে করিনি কো ভুল। হাজার তারার মাঝে তোমাকে খুঁজে নিয়েছিলাম একটি গোলাপ রূপে স্মৃতির পাতায় পাতায় তুমি নেই অম্লান হয়ে আমার হৃদয়ে। আজ হৃদয়ে গভীরে সাজিয়েছি ক্যাকটাসের বাগান গোলাপের শ্রাদ্ধ করেছি হৃদয়ের গোরস্থানে। সুখের পায়রাকে বিঁধে দিয়েছি ঈগলের তীক্ষ্ন নখে। নির্বাক চাতকী হয়ে থাকতে চাই না বৃষ্টিহীন আকাশের দিকে মাততে চাই না ডাহুক-ডাহুকির অন্তরঙ্গ প্রেমালাপে। জড়াতে চাই না আর স্বপ্নীল সংসারের আশায় ভাড়াটে প্রেমিককে।