

অবনী লোকটার কথার আগা-মাথা কিছুই বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল। ভেতরে কে এসেছে? কার আসার কথা শুনে লোকটা খুশিতে পাগল হয়ে যাচ্ছে? অবনী তাকে থামিয়ে দিয়ে বলল, "আরে ভাই, থামেন। ধন্যবাদ পরে দেবেন। আগে এটা বলুন, স্কুলের হেড স্যারের সাথে দেখা করতে পারব কি না? উনার সাথে দেখা করার জন্যই ঢাকা থেকে এসেছি।" মেহনাব এসেছে শুনেও অবনী কোনো আগ্রহ প্রকাশ করল না দেখে লোকটা কিছুটা ব্যথিত হলো বলে মনে হলো। সে অবনীর কথায় বলল, "আপনি মেহনাব মাহমুদের সাথে দেখা করতে চান না?" "উনি স্কুলের হেড টিচার?" "না। কিন্তু..." "তাহলে উনার সাথে কেন দেখা করব আমি? আপনি হয়তো আমার কথা বুঝতে পারছেন না, ভাই। আমি অনেক দূর থেকে জরুরি একটা কাজে এসেছি। আমাকে আজই আবার ফিরে যেতে হবে। এখানে থাকার ব্যবস্থা নেই আমার।" অবনীর তাড়া ও চিন্তিত ভাব বুঝতে পারল লোকটা। কিন্তু আজ হেড স্যারের সাথে দেখা করা সম্ভব হবে বলে মনে হয় না। অবনী গাড়ি থেকে নেমে পড়ল। এই লোককে দিয়ে কাজ হবে না। তার নিজেরই কিছু করতে হবে। নয়তো আজ হয়তো ফিরে যাওয়া সম্ভব হবে না। কিন্তু এখানেই বা থাকবে কোথায়? অচেনা শহরে একা একজন মেয়ের জন্য রাত কাটানো কঠিন হয়ে পড়বে।
"এই মাত্র পড়ে শেষ করেছি, কত দিন পরে যে এই ভাবে কাঁদছি বলতে পারবো না! যখন পড়া শুরু করেছিলাম তখন মনে হচ্ছিল শেষ টাও মনে হয় শুরুর মতো সুন্দর আর পরিপূর্ণ একটা শেষ হবে! শেষ টা পড়ে এতো কাঁদছিলাম আমার ছেলে ঘুম থেকে উঠে কাঁন্না করে দিছে আমার কাঁন্না দেখে। লিখার মতো কিছু পাচ্ছি না এতো কাঁন্না পাচ্ছে। এতো টা কঠোর মনের কেন হলেন শেষ টা তো সুন্দর করে দিতে পারতেন? অবনির শেষ টা এমন কেন হলো? 😭😭😭😭😭😭"
দারুন!একটা গল্প। কিন্তু শেষটা অনেক কষ্টের ছিল।
Read all reviews on the Boitoi app
এই মাত্র পড়ে শেষ করেছি, কত দিন পরে যে এই ভাবে কাঁদছি বলতে পারবো না! যখন পড়া শুরু করেছিলাম তখন মনে হচ্ছিল শেষ টাও মনে হয় শুরুর মতো সুন্দর আর পরিপূর্ণ একটা শেষ হবে! শেষ টা পড়ে এতো কাঁদছিলাম আমার ছেলে ঘুম থেকে উঠে কাঁন্না করে দিছে আমার কাঁন্না দেখে। লিখার মতো কিছু পাচ্ছি না এতো কাঁন্না পাচ্ছে। এতো টা কঠোর মনের কেন হলেন শেষ টা তো সুন্দর করে দিতে পারতেন? অবনির শেষ টা এমন কেন হলো? 😭😭😭😭😭😭
গল্পটা অনেক আগে পড়ছিলাম। আজ আবার পড়লাম ভালই লাগে
পড়ে এখন কিছু বলব বা লিখব সেই মতো ভাষা নেই। থমকে গিয়েছি সম্পুর্ণ আমি। একটা মানুষের অভাবে কত মানুষের জীবন অপূর্ণতায় কাটছে.......
অবনীর চোখের কোল বেয়েও পানি পড়ছে। অবনী মনে মনে বলছে, -আমি মা'কে, তোকে এই সুন্দর পৃথিবীকে ছেড়ে চলে যেতে চাই না রুপ। আমি আরও অনেক বছর বাঁচতে চাই। আমার মরতে ভয় করে রুপ। লাইনটা একদম ইমোশনাল করে দিছে। সব মিলিয়ে গল্পটা অনেক সুন্দর ছিলো। বেস্ট অফ লাক 🫠
আপু তোমাকে ধন্যবাদ এতো সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। এখনও যেনো গল্পের রেশ কাটে নি যেনো শেষ হয়েও হলো না শেষ। অবনীকে খুব করে ফিল করতে পেরেছিলাম গল্পে
চমৎকার একটি বই। লেখক কে ধন্যবাদ।
ভালো লাগলো
Best
প্রথমবার পড়ে বেশ কয়েকদিন মন খারাপ ছিলো, আজ আবার পড়লাম এবং ভালোলাগার পাশাপাশি কষ্টও পেলাম!