

ডিভোর্স শুধু একটা মেয়ের সংসারই ভাঙে না, একটা মেয়ের সম্মানও কেড়ে নেয়। মেয়েটাতো পরিস্থিতির শিকার, হয়তো চোখের পানি দিয়ে নিজের অপমান সহ্য করে নিতে পারে, কিন্তু মেয়ের জন্য মেয়ের পরিবারকেও এই সমাজ অপমান করে। এই সমাজে ডিভোর্স হোক বা রেপ, একটা ছেলেকে কখনোই দোষী ভাবে না। কারণ তাদের চোখে ছেলে হলো সোনার মতো, সোনা বাঁকা হলেও দামী! মেয়েদের বুঝতে শিখুন। অনেক ছেলেরাই বলে যে, মেয়েরা ছেলেদের মন বোঝে না, এমন চিšত্মাধারা যাদের মনে আছে, নিজের দৃষ্টিভঙ্গি বদলান। ছেলেরা কাউকে ভালোবাসলেই চট করে বলে দেয়, পুরো পৃথিবীকে জানিয়ে দেয়, কিন্তু একটি মেয়ের ভালোবাসা সম্পূর্ণ আলাদা, তারা সহজে কাউকে ভালোবাসতে চায় না। ভালোবাসলেও নিজের ভিতরে পুষে রাখে, মুখে প্রকাশ করে না। একবার যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে, তাহলে সে আপ্রাণ চেষ্টা করে সেই ভালোবাসাটিকে টিকিয়ে রাখার জন্যে। মেয়েদের মন খুব নরম, সেই মন কারও প্রেমে পড়লে, আরও নরম হয়ে যায়, কিন্তু অনেক ছেলেরাই তা দেখেও বোঝে না, ছেলেরা শুধু মেয়েদের বাহিরের রাগ, অভিমান, ঝগড়াটাই শুধু দেখে, কিন্তু সেই রাগ, অভিমান আর ঝগড়ার আঁড়ালেই যে লুকিয়ে আছে গভীর ভালোবাসা।