
গোধূলী লালীমায় ভেসে যায় সন্ধ্যা সলাজ আকাশ বলে তোমার স্মৃতি কথা। মূলত ভালোবাসার বিশুদ্ধ কোনো রঙ নেই হৃদয়ের রঙে সে নিজেকে রাঙায়। নিয়ন আলোয় হেঁটে যাওয়া ছায়া, অস্থিত্ব খুঁজে বেড়ায়ে পদে পদে। আর জনতে চায় একটি প্রশ্নের উত্তর। অন্তরে দাগ কাটা কষ্টগুলো কীভাবে ঝেড়ে ফেলা যাবে সহজে? আজ দিলাম তোমায় মুক্তি। দিলাম ভালোবেসে অসীমের সাধ। নাও আরো কিছু ঘৃণা কিছু অবিশ্বাস, পরে থাকো তুমি অবহেলার স্তূপে।