

রাহেলা বেগমের কাশিটা বেড়েছে। কিছুদিন ধরেই খুসখুসে কাশি নাজেহাল করে তুলছে রাহেলাকে। প্রথমদিকে তেমন গা করেনি। ভেবেছিলো এমনিতেই ভালো হয়ে যাবে। তাই ঔষধও খায়নি। ছোট ছেলেটা সব কিনে ঘুছিয়ে দিয়ে রেখেছে। কিন্তু রাহেলা নিয়মিত তা খায়নি দু'একবার খেয়ে আর খায়নি। নতুন করে রাহেলা অনেক কিছু জানছে। মানুষের শরীরে নিজস্ব ইমিউন সিস্টেম আছে যা মানুষকে তার যাবতীয় রোগ ভোগের যন্ত্রণা থেকে অনেক সময় উদ্ধার করে করতে পারে। তার জন্য অনেক সময় নেয়। এতো সময়ে রোগ আবার জেঁকে বসে তার প্রাধান্য বিস্তার করবে নাতো?