

ভোর তিনটে নাগাদ ধোঁয়া আর ঘামের গন্ধে ক্যাসিনোর জুয়ার আড্ডা অসহ্য হয়ে ওঠে। লোভ, আশংকা আর উত্তেজনা জুয়াড়ীর নিত্যসঙ্গী–বিশেষ করে টাকার অংকটা যদি বেশি হয়। সব মিলিয়ে ব্যাপারটা যেমন আত্মার তৃপ্তি ঘটায় না তেমনি শারীরিক দিক থেকেও পীড়াদায়ক। জেমস্ বন্ড এই সময় অনুধাবন করলেন শরীর ও মন দুই-ই অসাড়। এর পর কাজে ইস্তফা দেবেন ঠিক করলেন। এর পরেও খেলতে থাকলে মাথা কাজও করে না বরং ভুল হয় সব থেকে বেশি।