

মানুষের স্বাভাবিক মৃত্যু হলে সেই লাশের চেয়ে গুম বা খুণ করা লাশকে আমরা বেশি ভয় পাই! গা শিউরে ওঠে এসমস্ত অস্বাভাবিক মৃত্যু দেখলে বেশিরভাগ সময়ই। তবে এ সকল মৃত্যু ঘটে মানুষের দ্বারাই। কিন্তু একজন সাধারণ মানুষ কিভাবে ঘাতকে রূপান্তরিত হয় এমনই কিছু রগরগে রহস্যের আবির্ভাব ঘটবে "হোমিসাইডাল টেন্ডেন্সিস" বইটিতে। একজন নারীর অদম্য সাহসিকতা এবং তার ক্রুদ্ধ পদচারণায় কেঁপে ওঠা ভরা মজলিসেও বিরচন ঘটবে অন্যরকম রোমাঞ্চকর পরিস্থিতি। এমন রোমাঞ্চকর কাহিনীর বর্ণিল আয়োজন পাঠককে আনন্দ দেবে নিঃসন্দেহে। বইটিতে এমন কিছু বিষয় উঠে এসেছে যা নারীদেরকে সচেতন করবে আরও প্রকটভাবে। এই বইটি সমসাময়িক বিষয়বস্তু নিয়ে ব্যতিক্রম ভাবনায় স্বতন্ত্র লেখন শৈলীতে লেখা। এছাড়াও কথাসাহিত্যিক শারমিন সুলতানা তাঁর এই "হোমিসাইডাল টেন্ডেন্সিস" বইটিতে চমৎকার সব শব্দভান্ডারের মিশ্রণে অসাধারণ উপস্থাপন করেছেন। মূলত আমাদের প্রত্যেকের জীবনই অপার রহস্যের বেড়াজালে আবদ্ধ। রহস্যের প্রতি মানুষের আকর্ষণ যেমন নিরন্তর ঠিক তেমনই রয়েছে আতঙ্ক এবং অস্থিরতা। তবে রহস্যের এই কুহক ভেঙে আমরা সম্পূর্ণভাবে বের হতে না পারলেও আমাদের ছোট্ট এই জীবনের কিছু কিছু রহস্যের সমাধান হয়তো করা যায়। "হোমিসাইডাল টেন্ডেন্সিস" বইটি তেমনই একটি বই। থ্রিলার প্রেমী পাঠকেরা নির্দ্বিধায় সংগ্রহ করে পড়তে পারেন এই বইটি।