

রাজকীয় সম্বর্ধনা মানুষের জীবনে মাঝে মাঝে এমন এক একটা সময় আসে যখন নিজেদের কার্যভার বিস্মৃত হয়ে আরামদায়কভাবে বিলাস বহুল জীবনে সঁপে দিতে হয়। ঠিক এইরকমই ঘটেছিল একবার জেমস্ বন্ডের জীবনে। সিক্রেট এজেন্টকেও প্রতি মুহূর্তের বিপদের কথা ভুলে গিয়ে আরাম আর বিলাসে জীবন কাটাতে হয়। নিজেকে ছদ্মবেশ ধারণ করতে হয়। কখনো প্রচ- ধনীর ছদ্মবেশ ধরে অভিনয় করতে হয়, কখনো বা মিত্র সম্পর্কীয় দেশের সিক্রেট সার্ভিসের এলাকায় অতিথি হতে হয়।