

সমুদ্রতীর ও কয়েকজন মানুষ এই সময়টা হল সেপ্টেম্বর মাস। কিন্তু গরম যেন কিছুতেই চলে যেতে চাইছে না। হোটেলের বিভিন্ন জায়গায় পরিষ্কার লনের স্যলভিয়া, অ্যালিসাম ও লোবেলিয়া ফুলের সাজানো তিন রঙের ঝাড় শোভা পাচ্ছে। ঠিক তার পিছনেই পাঁচ মাইল লম্বা ফাঁকা জায়গা, অসংখ্য পতাকায় উজ্জ্বল ও রঙীন হয়ে উঠেছে। এখানেই উত্তর ফ্রান্সের দীর্ঘতম সমুদ্রতট। দেখা গেল সারিবদ্ধ সৈন্যদলের মতন দাঁড়িয়ে আছে অজস্র তাঁবু। কাছেই অলিম্পিকের মাতান সুইমিং-পুলের চারপাশের লাউডস্পীকারগুলি থেকে অ্যাকর্ডিয়ানে শোনা গেল চমৎকার ওয়ালৎস নাচের সুর। মাঝে মধ্যে আবার বাজনার শব্দকে ছাপিয়ে একজন ঘোষকের উচ্চ কণ্ঠস্বর সবাইকে জানাচ্ছে–সাত বছর বয়সের শ্রীমান ফিলিপ বার্নার্ড তার মাকে খুঁজে বেড়াচ্ছে, কুমারী ইয়োল্যান্ড ল্যফেভর ভিতরে ঢোকার দরজায় ঘড়িটির নিচে তাঁর বন্ধুদের জন্য অপেক্ষা করছেন। বা মাদাম ডুফুর্সকে ফোনে কে যেন ডাকছেন মনে হল। সমুদ্রতীর থেকে উঠে এসে ক্রীড়ারত অসংখ্য শিশুর বিভিন্ন স্তরের হাসির আর এক ব্যায়াম শিক্ষকের হুইসলের তীব্র শব্দ।