

এক বিশেষ শ্রেণীর বর্ণনাত্মক গল্প, যেখানে আছে নায়কের অসীম বীরত্ব গাঁথা, আছে বিশেষ কোনাে সমস্যার মীসাংসায় নায়কের সূক্ষ্মবুদ্ধি ও সন্ধান তৎপরতার সাফল্য, আছে মৃত্যু উপেক্ষা করা ও পদে পদে বিপদ-প্রতিবন্ধকতা অতিক্রম করা চিরসবুজ বীর প্রেমিকের অভিযান-কাহিনী এবং অসম্ভব বা অবাস্তব কাহিনী বাস্তবতা-অতিক্রান্তী রূপে আত্মপ্রকাশ করা কল্পকাহিনী। বিশ্বসাহিত্যে এ জাতীয় গল্পের সার্থকতম স্রষ্টা ইয়ান ফ্লেমিং। তাঁর রচিত ‘০০৭ জেমস বন্ড’ গল্পগুলি পূর্বোক্ত বিষয়াবলির অনিন্দ প্রকাশ।