

১৮৬৫ খ্রিস্টাব্দ ২৩ মার্চ, বিকেল চারটা। প্রশান্ত মহাসাগরের উত্তাল-উদ্দাম-সফেন জলরাশির ওপর, শূন্য থেকে কয়েকটা পুরুষ-কণ্ঠস্বর ভেসে আসতে লাগল। গল্প বা হাসি-মশকরা নয়। জটিল সমস্যা সমাধানের সুচিন্তিত পরামর্শ। বরং বলা চলে টুকরো টুকরো প্রশ্নোত্তর। ‘কী ব্যাপার বল তো? আমরা কি তবে ওপরে উঠে চলেছি?' ‘না। ওপরে অবশ্যই নয়।' ‘ওপরে উঠছি না? তবে? তবে কি নিচেই নামছি?' ‘হ্যাঁ, নিচেই নামছি বটে। তবে পরিস্থিতি অবশ্যই স্বাভাবিক নয় স্যার, আমরা ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়েছি।' ক্যাপ্টেন যন্ত্রচালিতের মতো সোজা হয়ে বসেত গিয়ে বলে উঠলেন, ‘ভয়ঙ্কর বিপদ? কী রকম পিবদ বলো তো? ব্যাপার কী?' ‘স্যার, আমরা পড়ে যাচ্ছি। দ্রুত নিচে পড়ছি।' ‘এক কাজ করো, যত তাড়াতাড়ি পার বেলুনের ওজন কমানোর চেষ্টা করো।'