

মাঠে একটা গরু পরম তৃপ্তিতে ঘাস খাচ্ছে। আচমকা পিস্তল গর্জে উঠলÑদ্রুরুম! দ্রুরুম! মাত্র গজ পঞ্চাশেক দূর থেকে পিস্তলের সিসার গুলি ছুটে এসে অসহায় নিরাপরাধ গরুটার গায়ে আঘাত করল। একটা নয়, দু-দুটো গুলির আঘাত তার পক্ষে সহ্য করা সম্ভ হল না। বিকট আর্তনাদ করে অসহায় জীবটা মাটিতে আছাড় খেয়ে পড়ল। তার রক্তমাখা দেহটা বার-কয়েক মাটিতে আছাড়ি-পিছাড়ি করে এক সময় নিথরভাবে শাটিতে লুটিয়ে পড়ল। ব্যস। সব শেষ। কিন্তু কে গুলি ছুঁড়ল? কেন? কেনই বা অসহায় নিরাপরাধ গরুটাকে অকালে প্রাণ হারাতে হল? কে? কারা এরা? হ্যাঁ, একজন তো নয়। দুজন। ওই তো ক্রোধোন্মত্ত দুজন যুবককে দেখা যাচ্ছে। কারা এরা? কি-ই বা এদের পরিচয়? হ্যাঁ, পরিচয় অবশ্যই পাওয়া যাবে। তবে আপাতত চেহারা দেখে যেটুকু অনুমান করা যাচ্ছে এদের একজন ইংরেজ যুবক আর দ্বিতীয়জন আমেরিকান।