

ইউক্রেনের ভুতুড়ে শহর প্রিপইয়াট, অদ্ভুত সব ঘটনা ঘটে এখানে। রাতে হঠাৎ করেই চালু হয়ে যায় পরিত্যক্ত ফেরিস হুইল, শোনা যায় কাতর মানুষের আর্তনাদ, চাদের আলোয় দেখা মেলে কিংবদন্তির মায়ানেকড়ের। নাছোড়বান্দা তিন কম বয়সী বন্ধু এলিক্সি, ওল্যাগ, আরমিনা এসে পৌঁছাল সেই নিষিদ্ধ মৃত্যুপুরীর রহস্য উদঘাটনের উদ্দেশ্যে। কিন্তু বেঁচে ফিরল মাত্র একজন। ঘটনাক্রমে জেলডা বেকার, কলসাইন কুইন চেস টিমের অন্য এক সদস্য রুককে খুঁজতে গিয়ে হাজির হলো ঠিক সেই ভুতুড়ে শহরে। বেঁচে থাকা একমাত্র কিশোরী মেয়েটা সাহায্য চাইল ওর কাছে। কিন্তু সাহায্য তো দূরের কথা নিজের জীবন নিয়েই টানাটানি পড়ে গেছে কুইনের, মায়ানেকড়ের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ একদল মার্সেনারির আক্রমণের কবলে পড়ল ও। পারবে তো কুইন কিশোরীকে দেওয়া ওয়াদা রক্ষা করতে? পারবে তো বেঁচে ফিরতে এই মৃত্যুপুরী থেকে? ষড়যন্ত্রের যে জাল বুনে চলেছে ম্যানিফোল্ড, তা ছিন্ন করতে পারবে কি? নাকি স্রেফ পরিণত হবে হিংস্র মায়ানেকড়ের খাবারে?
প্রথম বইয়ের চেয়ে এটা অনেক ভালো লেগেছে
Read all reviews on the Boitoi app