

ময়ূরের ভাঙা পালক একটি সমকালীন গল্পগ্রন্থ। এই গল্পে আমাদের সমাজের নানা বাস্তবতা উঠে এসেছে। গল্পটির কোনোটাতে উঠে আসে কোনো পরিবারের হাহাকার ও দুর্দশার গল্প। আরেকটি গল্পে উঠে আসে একজন কৈশোর উত্তীর্ণ ছেলের নানা রকম টানাপোড়ন। একটি গল্পে উঠে আসে একজন অসুস্থ রোগীর জীবনের শেষ দিনগুলো। আরেকটি গল্পে উঠে আসে একজন তরুণের উত্থান পতনের গল্প। একটি গল্পে উঠে আসে একজন তরুণীর পুরনো দিনের স্মৃতি রোমান্থন। লেখকের প্রত্যাশা গল্পগুলো একজন পাঠককে কিছুক্ষণের জন্য বিষণ্ন করবে।