

মুসলিম ইতিহাসে অনেক নারী ছিলেন ক্যালিগ্রাফার। যখন মুদ্রণযন্ত্র ছিলো না তখন নারীদের হাতের লেখা কুরআনের কপি মানুষ পড়তো। সুন্দর হাতের লেখার কারণে নারীরা বিভিন্ন যুদ্ধের চুক্তিপত্র লিখতেন। আব্বাসী-বাইজেন্টাইনদের মধ্যকার গুরুত্বপূর্ণ ‘ট্রুস চুক্তি’ লিখেন ফাতিমা বিনতুল হাসান। স্বর্ণযুগের নারী ক্যালিগ্রাফার নিয়ে এই বই 'মুসলিম ইতিহাসে নারী ক্যালিগ্রাফার'।