

আপনি কি ক্যারিয়ারে ম্যাসিভ গ্রোথ আনতে চান? নিজে একটা ব্যবসা শুরু করতে চান? কোনো কাজের ডেডলাইনের চাপে ঘুমাতে পারেন না? টক্সিক রিলেশনশিপ থেকে বের হতে চান? অথবা সুখে-শান্তিতে জীবনযাপন করতে চান? আমাদের সবারই জীবনে লক্ষ্য থাকে, স্বপ্ন থাকে। কিন্তু কেন জানি সেসব স্বপ্নের পেছনে না দৌড়ে আমরা সেই গতানুগতিক পুরোনো ছকেই চলতে থাকি। কারণ একটাই, ভয় আর আত্মবিশ্বাসের অভাব। নিজের সাথে নিজের এই যুদ্ধে জয়ী হতে আমি আপনাকে দেখাব কীভাবে ভয়কে জয় করবেন এবং জীবনের একটি লক্ষ্য খুঁজে পাবেন। চলুন একনজরে দেখে নিই, আমরা এই বই থেকে কী কী শিখব : * নিজের মধ্যে লুকিয়ে থাকা ভয়কে কীভাবে জয় করবেন। * নিজের দক্ষতাকে চেনা এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার কৌশল। * নেতিবাচক চিন্তাভাবনা দূর করে ইতিবাচক মনোভাব গড়ে তোলার কৌশল। * নিজের মতো করে জীবনযাপন করার সাহস, সমাজ বা লোকে কী বলবে সেটা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার কৌশল। আমি এই বইটি লিখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে। মনে রাখবেন, আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসার পথ আছে। এই বইটি হবে আপনার সেই পথের গাইডলাইন।