

মূলত কবিতা তো সৃষ্টি করে কল্পনার বাস্তব ছবি। যা কালির আঁচড়ে শব্দের তুলিতে ভরিয়ে তুলে এক অসামান্য সৃষ্টি। আর যা চারপাশের অনুপ্রেরণায় কবির পথ চলাকে আরো মসৃণ করে এগিয়ে নিয়ে যায় কাব্যময় জগতে। কবি শারমিন সুলতানা মূলত ভালোবাসা ও ভালোলাগা থেকেই লিখে গিয়েছেন অসংখ্য কবিতা। কবিতাই তাঁর প্রাণ। তাই তো মনের মাধুরী মেশানো এক এক শব্দফুল দিয়ে কবিতার মালা গেঁথেছেন সময় অসময়ে। কবির কবিতাগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে একমুঠো সুন্দরের আলোকরশ্নীর বিচ্ছুরণে। পাঠক নানা বৈচিত্র খুঁজে পাবেন কবির লেখা চমৎকার সব কবিতাগুলোর মাঝে। কবির সেই কবিতাগুলোর মাঝে মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ-বেদনা, পাওযা না পাওয়া, প্রেম-ভালোবাসা, সমাজ ও দেশের নানা অসঙ্গতি উঠে এসেছে কবিতার পড়তে পড়তে। চমৎকার সব কথামালা দিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পাশরায় সাজিয়েছেন মনের মাধুরী মিশিয়ে। এই বইটিতে নানা বিষয়ে কবিতার ভাবার্থগুলো পাঠক মনকে আলোকিত করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।