

মায়েদের সংসার, সন্তান, কর্মজীবী মায়েদের কর্মস্থল এবং নিজের ইবাদত পুরোটা সামলাতে হয়। মাহে রমজানে অন্যরা যেখানে অতিরিক্ত ইবাদত করার সুযোগ পাচ্ছে, বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছে, ঘুমাতে পারছে; একজন মায়ের পক্ষে সেগুলো সম্ভব হচ্ছে না। একজন আল্লাহভীরু মা মনে করছেন, 'আমি ঠিকভাবে ইবাদত করতে পারছি না। পবিত্র রমজানে যেভাবে ইবাদত করা উচিত, সেভাবে আমার হচ্ছে না। আমি গুনাহগার হচ্ছি! আল্লাহ কি কোনো কারণে আমার উপর রেগে আছেন? না হলে তিনি তাঁর ইবাদত করার সুযোগ আমার জন্য কমিয়ে দিলেন কেন?' একজন আল্লাহভীরু মা এইভাবে ভেবে মানসিক কষ্ট পান। হতাশ হয়ে পড়েন। অনেকে অতিরিক্ত হতাশা থেকে ইবাদত করা ছেড়ে দেন। মাহে রমজানে একজন মায়ের ইবাদত কেমন হবে এবং অল্প ইবাদত করে কীভাবে অধিক নেকি অর্জন করা যাবে সেই সকল কৌশল এবং গুরুত্ব নিয়ে বইটি সাজানো হয়েছে। আশাকরি সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ।