

মানবজীবন ঘটনাবহুল। কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত, ইতিবাচক কিংবা নেতিবাচক সব ধরনের ঘটনায় আমাদের জীবনে ঘটে থাকে। ইতিবাচক সময়ে যেমন কাছের মানুষদের সাথে আনন্দের ভাগাভাগি করে তা বহুগুণ বাড়ানো যায়, তেমনভাবে দুঃখের দিনে আশানুরূপ সমর্থন পাওয়া যায় না। তবে মানুষ মাত্রই প্রত্যাশা করে, প্রিয় মানুষেরা আনন্দ ও দুঃখ উভয় সময়ে যেন পাশে থাকে। মানুষ মানুষের জন্য, কঠিন সময়ে একে অন্যের পাশে থাকাই মানবজীবনের সার্থকতা।