

ভালোবাসা কি শুধুই চোখ ধাঁধানো সৌন্দর্যের প্রতি তীব্র আকর্ষণ নাকি আত্মার যোগাযোগ আর হৃদয়ের মেলবন্ধন। ভালোবাসার এই জটিল সমীকরণ বুঝতে কি সত্যি দেরি করে ফেলেছিল অনিক? এক আকাশ অভিমান নিয়ে রোদেলা কি সত্যিই হারিয়ে যাবে অনিকের জীবন থেকে? “তোমাকে চাই” শুধুই অনিক আর রোদেলার বন্ধুত্ব, দূরত্ব আর অভিমানের গল্প নয়; সবকিছুকে ছাপিয়ে তাদের ভালোবাসার উপাখ্যান।
"প্রতিটি পুরুষ মানুষই তার ভালোবাসার মানুষের জন্য নিজেকে উজার করে দেয়। অনিক তার একটি জ্বলন্ত প্রমান। আর মেয়েগুলো তার অনুভূতি চেপে রাখতে রাখতে গিনেজ বুক এ নাম লেখায়। রোদেলা ঠিক তেমনই। অসাধারণ একটা ভালোবাসার উপন্যাস!!!"
প্রতিটি পুরুষ মানুষই তার ভালোবাসার মানুষের জন্য নিজেকে উজার করে দেয়। অনিক তার একটি জ্বলন্ত প্রমান। আর মেয়েগুলো তার অনুভূতি চেপে রাখতে রাখতে গিনেজ বুক এ নাম লেখায়। রোদেলা ঠিক তেমনই। অসাধারণ একটা ভালোবাসার উপন্যাস!!!
Read all reviews on the Boitoi app
ভালো হয়েছে
Sundor ekta bhalobasar golpo, porte besh bhalo legechhe....
আপনি এতো সুন্দর লিখেন কিন্তু এতো কম কেনো লিখেন?? আরও অনেক গুলা ই বুক থাকতো যদি।
আমি কবিতা পড়ি না। তারপরেও গল্পটা তে কবিতা গুলো এক অন্য রকম আবহ সৃষ্টি করেছে যা বেশ ভালো লাগলো।
অসাধারণ জাস্ট অসাধারণ। রোদেলা আর অনিক… ❤️❤️❤️
মার্জিত ও সাবলীল লেখনী। পড়ার অপেক্ষায় আছি। নিশ্চয়ই সুন্দর একটা জার্নি হতে যাচ্ছে।
আমার অসম্ভব প্রিয় একটি গল্প যা আমি অসংখ্যবার পড়েছি।এখানে যদিও নায়ক,নায়িকার নাম পরিবর্তন হয়েছে তবে আগের নামগুলোর অদ্ভুত এক রেশ রয়ে গেছে।লেখিকার আরও এই ধরনের গল্পগুলোর সুন্দর পরিসমাপ্তি দিয়ে ইবুক আকারে প্রকাশ করলে ভালো লাগবে।
অফলাইনে ফাগুন বউ এবং তোমাকে উপন্যাস বই দুটি কিনে পড়ে লেখিকা আপুর লেখায় মুগ্ধ হয়েছি।অনেক ভালো লাগে আপুর লেখা গল্প পড়ে।ভালো থাকুন 💙🤍💙
চমৎকার সুন্দর শালীন একটা প্রেমের গল্প। আশা করি লেখিকার কাছ থেকে আরো ভাল লেখা ভবিষ্যতে পাওয়া যাব। অনেক শুভকামনা রইলো।