
তোমার বোঝার ভুল হয়েছে। আমার এই অনুভূতি কয়েকদিন ধরে তৈরি হয়নি। অনেকগুলো বছর ধরে সময় নিয়ে একটু একটু করে তৈরি হয়েছে। বুঝতে শেখার আগে শীতঋতুর অপেক্ষা করতাম সকলের সাথে দেখা হবে বলে। কিন্তু বুঝতে শেখার পর পৌষের প্রথম দিন থেকে আমি অপেক্ষা করি কেবল তোমার। আমার কাছে শীতঋতু মানে তুমি। তোমরা চলে যাওয়ার পর আসে বসন্ত। সেই বসন্ত আমার সবথেকে অপ্রিয়। অসহনীয় লাগে বসন্তকে। কারন বসন্ত থেকে তোমার আসার এবং তোমাকে দেখার প্রহর গুনতে হয়। অপেক্ষা শুরু হয়। সারাটি বছর অপেক্ষায় থাকি এই সময়টার জন্য। তোমাকে দেখবো বলে, তোমার কন্ঠ শুনবো বলে। তোমায় ভালোবেসে আমার কাছে শীতঋতুর নাম পরিবর্তিত হয়ে প্রেমঋতু হয়ে গিয়েছে। তোমার অপেক্ষা করতে করতে কবে যে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানিনা। বিশ্বাস করো ইচ্ছা করে ভালোবাসিনি। তোমাকে ভালোবাসা আমার অভ্যাসে পরিনত হয়েছে। সেই পনেরো বছর বয়স থেকে তোমাকে ভালোবাসি। প্রিয় তুমি আগেও ছিলে। কিন্তু হয়তো ভালোবাসার শুরুটা তখন থেকেই। যখন নাকি ছোট ছিলাম তখন মনে করতাম ক্যালেন্ডারের পাতা উল্টালেই দিন কেটে যায়। তাই ক্যালেন্ডারের পাতা উল্টে দিতাম। ভাবতাম পাতা উল্টালেই তোমরা আসবে। সকলে হাসাহাসি করতো। ভাইয়ার বকুনি খাওয়ার মন খারাপ করে বসে থাকলে তো তুমিই আমার মুখে হাসি ফুটাতে। কিভাবে না ভালোবাসতাম! তোমার কি মনে আছে গতবছর তুমি গত বছর কি পোশাক পরে এসেছিলে মনে নেই জানি। আমার মনে আছে। চাকরি পাওয়ার পর গতবছর প্রথম এলে। তাই ফরম্যাল গেট আপে এসেছিলে। তার আগের বছর তুমি কোন পোশাকে এসেছিলে সেটাও মনে আছে। পাঞ্জাবি পরে, শল নিয়ে ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া বড় ভাই সেজে এসেছিলে। তার আগে এসেছিলে কালো ডেনিম প্যান্ট এবং কালো হুডি পরে। প্রতিবার তোমার আগমন আমার জন্য বিশেষ ছিলো। প্রতিবার তোমার প্রেমে পরেছি এই প্রেমঋতুতে। ভালোবেসেছি অনেক।'-চাহাত। কিন্তু আমি কখনো তোমাকে সেভাবে ভালোবাসিনি। হ্যা ভালোবেসেছি মামাতো বোন হিসেবে। যেমন করে ভালোবাসি চিনিকে।' -তেজ।

বরাবরের মতোই অসাধারণ
Read all reviews on the Boitoi app
💖💖💖💖💖💖
প্রেমঋতুর এই অদ্ভুত মিলটা সত্যিই অসাধারণ লাগলো!! অনেক অনেক অনেক সুন্দর 🥰🥰🥰🥰
মোটামুটি ধরনের পটভূমিতে থাকা গল্পটির সবথেকে যা ভালো তা হচ্ছে মূল বিষয়টি নিয়ে বর্ণনা । যেহেতু রোমান্টিক গল্প সে হিসেবে এই গল্পে রোমান্টিক সংলাপ এবং বর্ণনা বেশ ভালো ছিল । গল্পের পটভূমি বেশ ভালোভাবে বাছাই করা হয়েছে । প্রেক্ষাপট এবং দৃশ্যপট বেশ ভালো । আবহও ভালো । আবহ অনুযায়ী গল্পে সংলাপ দেয়া হয়েছে । তবে প্রতিটি সংলাপে চরিত্র উক্তি দেয়ার পরে চরিত্রের নাম ব্যবহার করা বিষয়টি বারবার আসায় কিছুক্ষণ পরেই বিরক্তিকর লেগেছে । মনে হয়েছে যেন মনোযোগ কোথাও একটা অন্যদিকে চলে যাচ্ছে । যার ফলে গল্পের প্রতি তীব্র মনোযোগ কোথাও একটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে । এছাড়াও গল্পে আছে বেশ কিছু টাইপিং মিস্টেক । ওভারঅল গল্পটি ভালো করা যেতে পারতো তবে পুরোপুরি হয়নি ।
অসাধারণ হয়েছে আপু 🖤 চাহাত এর প্রেম ঋতুর ব্যাখ্যা টা অসাধারণ🖤 পড়ে মনে হচ্ছে সত্যিই এটা প্রেম ঋতু🖤 তেজ আর চাহাতের জুটি খুবই সুন্দর 🖤 কিন্তু একটাই দুঃখ এত্ত তাড়াতাড়ি কেন শেষ হলো মন চায় আরো পড়তে থাকি 🖤 আপু তোমার লেখায় ব্যাখ্যা টা অনেক সুন্দর আর মার্জিত 🖤 অনেক ভালোবাসা আপু রইলো
প্রেমঋতু ই-বুক লেখা অসাধারণ হয়েছে নীড় মেরিন জুটির মতো তেজ চাহাত জুটির গল্পও অসাধারণ হয়েছে লেখিকার লেখা সব গল্পই আমার পড়া ফেসবুকে লেখা গল্প গুলোর মতো ই-বুক দুটোও অসাধারণ হয়েছে লেখিকার শব্দ চয়ন ও চমৎকার। লেখিকার মার্জিত শব্দ চয়ন বরাবরই আমাকে তার লেখার প্রতি আকৃষ্ট করে এবং সাথে মুগ্ধ ও করে বরাবরের মতোই অসাধারণ হয়েছে লেখনী।।
মওলানা আপুর গল্প মানে সেটার সেরা , love you didi
অসম্ভব সুন্দর হয়েছে মোহপি🥰 এত সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য এত্তগুলা ভালোবাসা নিও🥰
খুব সুন্দর হয়েছে।
অসাধারণ ❤️