

একটি অবিবাহিত মেয়ে গর্ভবতী হয়ে পড়লে তার এবং তার পরিবারেরর উপর দিয়ে কি বয়ে যায় তা শুধু ভুক্তভোগীই জানে। তার উপর ছেলেটি যদি হয় লম্পট তাহলে তো কোন কথাই নেই। কেউ একটি সন্তানের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে চোখের জলে বুক ভাসায় আবার কেউ বা অনাকাঙ্ক্ষিত সন্তানের ভার থেকে মুক্তির জন্য গর্ভপাত ঘটায়। অবৈধ ভাবে গর্ভবতী হয়ে পড়া তিতলির সন্তানের কী পরিনতি হয়? তিতলির সন্তান কী পৃথিবীর আলো দেখতে পায় নাকি গর্ভাবস্থায় ভ্রুণ হত্যা করা হয়? আসিফের অক্ষমতার জন্য ফিরোজা মা হওয়ার সুখ থেকে বঞ্চিত। ফিরোজা কি কখনো মাতৃত্বের সুখ পাবে? সব প্রশ্নের উত্তর পাবেন নীল দংশন বইয়ে।
অসাধারণ একটি বড়োগল্প। নারীদের জন্য অসাধারণ শিক্ষা। সবারই গল্পটি পড়া উচিত। তিতলির মতো বর্তমানে অনেক মেয়েই রয়েছে যারা আধুনিকতা মানে এসিব বুঝে। অপরদিকে ফিরোজার মতো এত জ্ঞানীগুণী মহিলা খুব কমই আছে৷ ফিরোজা চরিত্রটা জাস্ট অসাধারণ। শুভকামনা লেখিকার জন্য। ❤️
Read all reviews on the Boitoi app