

হাদিস আল কিসা এমন এক হাদিস, যেখানে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা.), হযরত ইমাম আলী (আলাইহি সালাওয়াতুল্লাহ), হযরত ফাতিমা (সালামুল্লাহি আলাইহা), ইমাম হাসান মুজতাবা (আলাইহি সালাওয়াতুল্লাহ) ও ইমাম হুসাইন (আলাইহি সালাওয়াতুল্লাহ) -যারা পাঁচ জন 'আলে আবা' নামে প্রসিদ্ধি লাভ করেছেন, তাদের বেহেশতী মর্যাদা বর্ণিত হয়েছে। "হাদিস আল কিসা"-এর ঘটনা হযরত উম্মে সালামা (রা.)-এর ঘরে সংঘটিত হয়েছে। হযরত রাসূল (সা.) "তাত্বহীরের আয়াত" তথা সূরা ৩৩ আহযাবের ৩৩ নং আয়াতের শেষের অংশ নাযিলের সময় তিনি নিজেকে এবং তাঁর আহলে বাইতের সবাইকে রেশমী কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলেন।