

রানু আর রিহানের সুখের সংসার। হঠাৎ করেই রানুর মাঝে কিছু অস্বাভাবিকতা দেখা যায়। কাজের সহকারি গোলাপি একদিন দেখে খাঁচায় রাখা একটা পাখির মাথা ভেঙে রক্ত খাচ্ছে রানু। বাসায় বললেও কেউ বিশ্বাস করে না। একদিন পাশের ফ্ল্যাটের মল্লিক সাহেবের রহস্যজনক মৃত্যু ঘটে। কিছু না জেনেও রানু রিহানকে বলে মল্লিক সাহেব কিভাবে মারা গেছেন। কে এই রানু? রানুকে ঘিরে রহস্যের জট খোলেন সাইক্রিয়াটিস্ট সোবহান সাহেব। কি সেই রহস্য,জানতে হলে পড়ুন পিশাচিনী।