

কে না চায় সফল মুমিন হতে!কে না চায় সবচেয়ে সুন্দর জান্নাত 'জান্নাতুল ফেরদৌস' অর্জন করতে! কিন্তু এগুলো মোটেই এত সহজ নয়;এর জন্য করতে হয় কঠোর পরিশ্রম। আল্লাহ চান তার সমস্ত বান্দাই জান্নাতে যাক। কিয়ামতের দিন তিনি তার বান্দাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। কিন্তু তার অধিকাংশ বান্দারা নিজেদের পাপের কারণেই জাহান্নামের অতল গহব্বরে চলে যাবে। কিয়ামতের দিন হাজারে ৯৯৯ জনই জাহান্নামে চলে যাবে!!! বিশ্বাস না হলে কোন আলেমকে জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ যেহেতু চান তার সমস্ত বান্দাই জান্নাতে যাক তাই তিনি তার কালামে সাতটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। যেগুলো অর্জন করলে তার বান্দারা শুধু জান্নাত অর্জন করবে এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবে তা নয়। জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর জান্নাত জান্নাতুল ফেরদৌস লাভ করতে পারবে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই এই ছোট্ট সংকলন।