

পীরনগর একটি কৃষি পেশা ভিত্তিক অনুন্নত গ্রাম। যেখানকার মানুষ খুবই সহজ-সরল। সেখানকার মাুনষের মধ্যে ধর্মীয় জ্ঞান খুবই কম হলেও তারা ধর্ম প্রাণ। তারা প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় রীতি-নীতি অবনত মস্তকে মেনে চলে। তাদের এই ধর্মীয় জ্ঞানের অভাব ও আবেগের সুযোগ নিয়ে কিছু লোক নিজেদেরকে পীর, আল্লাহর ওলী দাবি করে। তারা তাদের বাপ-দাদার নামে মিথ্যা কাহিনী ও কেরামতির কথা বলে সেখানকার সহজ-সরল ধর্ম প্রাণ মানুষদেরকে বোকা বানিয়ে, প্রতারণা করে মিথ্যা জান্নাতের আশা দিয়ে দান-খয়রাতের নাম করে ধন-সম্পদ,জমির ফসলাদি,গরু-ছাগল,হাঁস-মুরগি ইত্যাদি নিয়ে যায়। এই পীর নগরেরই পাঁচজন কিশোর তাদের এই কর্ম-কান্ড যে ভণ্ডামি,তারা বুঝতে পারে। ফলে এক পযার্য়ে তারা ভন্ড পীরদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং গ্রামের সাধারণ মানুষদেরকে এ ভণ্ডামির বিষয়ে বুঝাতে থাকে। প্রথম দিকে তারা পীরের চেলা ও গ্রামের ধর্ম প্রাণ সাধারণ মানুষ কর্তৃক নানা ধরনের বাধার সম্মুখীন হয়। এর মধ্যে তাদের সাথে অনেক কিছু ঘটে যায়। তবু্ও তারা মনোবলকে শক্ত করে পাহাড়ের মতো এসব পীর দের ভণ্ডামির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এক পযার্য়ের কিছু হক্কানি আলেম তাদের পাশে এসে দাঁড়ায়। ফলে এক পযার্য়ে গ্রামের সাধারণ মানুষ পীরের ভণ্ডামি বুঝতে পারে এবং এতো দিন যে তারা ঠকে আসছে তা তারা বুঝতে পারে। এতে তারা অনুতপ্ত হয়। পীর নগরের এ পাঁচজন যুবকের পীরদের ভন্ডামী ধরা ও সত্যের অনুসন্ধানের এ গল্প পাঠকের মনকে অভিভূত করবে।