

এই আকাশের কালো মেঘের গর্জনে বাহিত ধারাকে স্বাক্ষী রেখে,এই আয়নার প্রতিবিম্বটি যেই মাটিতে স্থির হয়ে আছে, সেই মাটিকে স্বাক্ষী রেখে, তার অন্তঃআত্মাকে স্বাক্ষী রেখে সে প্রতিজ্ঞা করতে চায় — সে তনয়া,নয় কোনো অপয়া।সে মধু নয় যে, তাকে দেখে বা তার ঘ্রাণ পেয়ে পিঁপড়ার মতো কুকর্মীরা এগিয়ে আসবে লালসা নিয়ে।সে তো তনয়া,তাকে দেখলে অভদ্র জাতিও মাথা নিচু করে রাখবে। সে ঝলমল চোখে বলে ওঠে— "আমি হলাম চকচকে হিরা, ঠিক যেন অপরাজয়া! হ্যা,আমিই তো সুমানবিক তনয়া!!!"