

এক দেশে ছিল এক রাজা। তার অনেক সম্পদ ছিল। হাতিশালায় হাতি, ঘোড়াশালায় ঘোড়া। লোক লস্করের বিশাল বাহিনী। ন্যায়নিষ্ঠ ধার্মিক রাজা হিসেবে তার খ্যাতি ছিল জগৎ জোড়া। রাজার সিংহাসন ছিল রাজদরবারের উঁচুতে। মুকুটে ছিল প্রকাণ্ড দুটো শিং। রাজা রাজমুকুট পরলে তাকে শিংওয়ালা মানুষের মতো দেখাতো। অন্যায়কারীরা ভয়ে ছুটে পালাত। রাজার ছিল তীক্ষ্নবুদ্ধি।