

লাইলাতুল কদর। সম্মানিত ও মর্যাদার একটি রাত। যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এ রাতের এতবেশি মর্যাদার কথা কোনো মানুষ বলেনি। এটি কোরআনুল কারিমের ঘোষণা। মহান আল্লাহ এই রাতকে হাজার মাসের শ্রেষ্ঠ রাত হিসেবে মর্যাদা দিয়েছেন। রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা রোজাদার বান্দাকে এ রাতটি দান করেন। এ রাতে দয়াময় প্রভু অসংখ্য ফেরেশতা ও জিবরিল আলাইহিস সালামকে জমিনে পাঠান। এই রাতের ফজর উদয় হওয়া পর্যন্ত বিরাজ করে শান্তি আর শান্তি। কদর শব্দটি আরবি। ইহার অর্থ মাহাত্ম্য ও সম্মান। এই রাতের অধিক মাহাত্ম্য ও সম্মানের কারণে এটাকে মহিমান্বিত রজনী বলা হয়। আবার ভাগ্য অর্থেও শব্দটি প্রয়োগ হয়। তখন অর্থ হবে, এই রাতে মানুষের পরবর্তী এক বছরের ভাগ্য ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়, যার মধ্যে মানুষের বয়স, মৃত্যু ও রিজিকসহ সব কিছু রয়েছে।
Masha allah
Read all reviews on the Boitoi app
Masaallah
Nice book
best app
অসাধারণ বইটি।
ভালো
খুব ভালো
খুব ভালো
অনেক মূল্যবান কিছু অজানা বিষয় জানতে পারলাম।
আলহামদুলিল্লাহ্, অসামান্য, অতুলনীয় অবদান। জাজাকাল্লাহ্।