

‘ইসলামী জ্ঞানচর্চার নতুন বিন্যাস’ শিরোনামে আমার একটি প্রবন্ধ ইতিপূর্বে ফেসবুকে নোট আকারে প্রকাশিত হয়। যদিও প্রবন্ধটির বিষয়বস্তু আরও আগেই আমার বিভিন্ন লেখায় ও বিভিন্ন সময় আলোচনায় বিক্ষিপ্তভাবে উপস্থাপিত হয়েছিলো, তবে উক্ত প্রবন্ধে এ বিষয়টি সংক্ষেপে সুবিন্যস্তভাবে উপস্থাপন করি। প্রবন্ধটি ফেসবুকে প্রকাশিত হবার পর বিভিন্ন পাঠকের পক্ষ থেকে ফেসবুকে কমেন্ট আকারে এবং কারো কারো পক্ষ থেকে সরাসরি সাক্ষাতে এর সমালোচনা করা হয়; ক্ষেত্রবিশেষে সমালোচনা ছিলো আক্রমণাত্মক। যেহেতু যারা সাক্ষাতে আক্রমণাত্মক সমালোচনা করেছিলেন তাঁদের মধ্যে কেউ কেউ ছিলেন এমন ব্যক্তি যারা কিছু লোকের দৃষ্টিতে দ্বীনী জ্ঞানগবেষক বা মুজতাহিদ্ বলে পরিগণিত সেহেতু প্রবন্ধটি দু’একটি পয়েন্টের অধিকতর ব্যাখা ও উত্থাপিত আপত্তিসমূহের জবাব সহ পুনর্লিখনের প্রয়োজন অনুভব করেছি।