

আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দাসত্বের বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। ফলে সে অবশ্যই কারো না কারো দাসত্ব করবে। হয় সে মহানুভব রবের দাসত্ব করবে, নাহয় দাসত্ব করবে শয়তানের ও বিভিন্ন তন্ত্রমন্ত্র, মতবাদের। এক্ষেত্রে একমাত্র রবের দাসত্বই সত্য, আলোকময়। ফলে সে আলোর উপস্থিতির জন্য বান্দার জীবন চলার পথে সর্বদাই ছায়ার মতো লেগে থাকে শরীয়াহ্। যা তাকে পরলোকে জ্যোতিষ্কের মতো উজ্জলতা দান করে। পৌঁছে দেয় চিরস্থায়ী শন্তির আবাসে। অপরপক্ষে যে শরীয়ার ছায়াকে নিজের জন্য অপছন্দ করে এবং তা মুছে দিতে চায়। সে হারিয়ে ফেলে রবের দাসত্বের জ্যোতি। নিপতিত হয় নফস, শয়তান ও বিভিন্ন তন্ত্রমন্ত্র, মতবাদের অন্ধকারে। কবিতাার ছত্রে - ছায়া। সে এক বিরক্তিকর মায়া। হতো যদি এমন, যেনো, ছায়া মোর নাই। ছায়া ছাড়া আলো তব, বল কথা পাই! অন্ধকারের বদ্ধ ঘরে, বাতি নিভিয়ে তাই। ছায়া হারানোর উন্মাদনায়, এগিয়ে যবে যাই। হায় হায়, একি! ছায়া হারাতে, ছায়ায় হারিয়ে যাই!! অন্ধকারাচ্ছন্ন শয়তানী মতবাদ, তন্ত্রমন্ত্র ও নফসের গোলামীকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করার কিছু উদহারন সংবলিত মুক্তগদ্য, প্রবন্ধ, গল্প ও কবিতার সমন্বয় করা হয়েছে বইটিতে।
একাত্নবাদকে কেন্দ্র করে বিশ্বাসের ব্যাসার্ধ নিয়ে সুন্দর বৃত্ত অঙ্কন করেছেন।
Read all reviews on the Boitoi app