

"ভালোবাসিতো আপনাকে৷" ফের চমকালো শুভ, ব'জ্রপা'তের মত যেন কথাটা বার বার কর্ণধারে বা'রি খেলো৷বিস্ময়কর এমন কথায় চোখ যেন এবার বেরিয়ে আসবে নিজের জায়গা থেকে শুভর৷ ঘণ ঘণ শ্বাস নিলো৷ মিনমিনিয়ে প্রশ্ন করলো, "এ অ-ঘটন ঘটলো কবে?" নবনী বোকাসোকা দৃষ্টি ফেললো শুভর পানে, সে কিসের অ-ঘটনের কথা বলছে বোধগম্য হলো না৷ প্রণয় কি অঘটন নাকি? তার তো মধুর য'ন্ত্র'ণা মনে হয়,যে য'ন্ত্র'ণায় মৃ'ত্যুও মধুর মনে হবে৷ নবনী বললো অবুঝ চিত্তে, "কিসের অ-ঘটন?" "এইতো মনের অ-ঘটন!" শুভর উত্তরে খিলখিল করে হেসে উঠলো নবনী৷ সে হাসির স্বর কলতানের মত বা'রি খেলো কর্ণকুহরে৷ হৃদয় যেন ঝং'কা'র তুলে কাঁ'পন ধরলো৷ শুভর বলতে ইচ্ছা করলো, "আহ নবু হাসবিনা৷ তোর ওই হাসি আমার হৃদ স্ফন্দন বাড়িয়ে দেয়৷ তোর জন্য আমি অল্প বয়সে দেহ থেকে প্রা'ন ত্যাগ করতে চাই না৷" কিন্তু শুভ বললো না শুভ বললো, "এত রাতে কি নিশিতে পেয়েছে তোকে?তোরনা বিয়ে?আর এত রাতে এখানে এসেছিস কেন? লোকে কি বলবে?" নবনীর ডাগর ডাগর আঁখি যুগল ভরে এলো৷ টইটুম্বুর করে উঠলো নিমেষে৷ ওর অনুভূতির পাত্তা দিচ্ছে না ছেলেটা? পাষাণ! নবনী এবার এগিয়ে এলো আঁকড়ে ধরলো শুভর হাত৷ কান্নারত কন্ঠে বললো, "পাষাণের মত কেন করছেন? আপনার কি আমার অনুভূতি চোখে পরছে না? ভালোবাসিতো আপনাকে৷ ভালোবাসুন না আমায় একটু???"
Khubi sundor gorpo
Read all reviews on the Boitoi app